রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের অভিভাবকদের সঙ্গে সভা

  • প্রকাশ সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৮৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে আজ সোমবার পরিবার পর্যায়ে কাউন্সিলিং বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে সভা উদ্বোধন করেন দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরীকা খান। নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট হলরুমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সভায় উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের কোষাধ্যক্ষ জুলি ও অত্র প্রকল্পের ফাইনান্স অফিসার মোস্তাক আহম্মেদ। সভা পরিচালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর রায়হানুল হক রায়হান। সভায় মোট ২৫ জন তৃতীয় লিঙ্গের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা, বৈষম্য দূরীকরণ,সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থানে বাধা দুরীকরণ ও সরকারী সহযোগিতা পেতে বাধা সমুহ দূর করা ও পৈত্রিক সম্পদে অংশিদারিত্ব বিষয়ে আলোচনা হয়। এছাড়াও জন্মগতভাবে পরিবারের সাথে তৃতীয় লিঙ্গের সন্তানেরা যেন থাকতে পারে তার ব্যবস্থা, লেখাপড়া করানো এবং মানুষের মত হিসেবে গড়ে তুলতে পরিবারের সদস্য ও অবিভাবকদের ভূমিকা নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।

উপস্থিত অভিভাবকগণ বলেন, আর নয় অবহেলা, নয় সামাজিক বৈষম্য, নয় তথাকথিত মানুষের কটুক্তির তোয়াক্কা। এখন থেকে প্রতিটি সন্তানের ন্যায় তৃতীয় লিঙ্গের সন্তানকেও তারা লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin