রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে শিক্ষা স্কুলে শ্রেণি সমাপনি ও মা সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৭০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শিক্ষা স্কুল অ্যান্ড কলেজে এই প্রথমবারের মত মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১২ টায় পরীক্ষা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষা শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে শ্রেণি সমাপনি ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী সিল্ক সিটি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান রাফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, কলামিস্ট, শিশু মনোবিজ্ঞানী ও বেতার ব্যক্তিত্ব ড. রুমি শাইলা শারমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ, প্রসূতিরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. সাম্মী লিউনার্দ কেয়া এবং রাজশাহী ইসলামী ব্যাংক হেল্থ টেকনোলজির প্রাক্তন কনসালটেন্ট (ওরাল এন্ড ডেন্টাল সার্জন) ডা. আম্বিয়া ফেরদৌসি কেয়া।

শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তেরেসা রোজারিওর উপস্থাপনায় স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ ইব্রাহীম হোসেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্তবর্তীকালীন পাঠ-পরিকল্পনার আলোকে শিক্ষা স্কুলে প্রাথমিক শিক্ষা শাখার শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শেষে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর অভ্যন্তরীণ শ্রেণি মূল্যায়ণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ড. রুমি শাইলা শারমিন তার বক্তব্যে বলেন, ‘আমার জানামতে দীর্ঘ ৯ বছরের ইতিহাসে শিক্ষা স্কুলে প্রথমবারের মত মা সমাবেশ অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে ৯ জন গরবিনী জননীকে সম্মাননা (ক্রেস্ট) জানিয়ে শিক্ষা স্কুল মূলত মায়েদের সম্মানিত করেছে। এটি প্রশংসার দাবিদার’।

এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ ইব্রাহীম হোসেন বলেন, আজকের দিনটি শিক্ষা স্কুলের জন্য মাইলফলক হয়ে থাকবে দুটি কারণে। প্রথম কারণ, প্রথমবারের মত মা সমাবেশ আয়োজন ও সংবর্ধনা প্রদান। দ্বিতীয় কারণ, মাত্র ১ ঘণ্টার ব্যবধানে ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থীদের অভ্যন্তরীণ শ্রেণি পরীক্ষার ফলাফল প্রদান। একান্ত মহান আল্লাহর ইচ্ছায় এই কৃতিত্ব সকলের বলে তিনি দাবী করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin