রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ীর পাকড়ী ইউপিতে জলবায়ু, দুর্নীতি ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক সভা

  • প্রকাশ সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৭৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। পাকড়ী ইউনিয়ন প্রাঙ্গনে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদে জলবায়ু, দুর্নীতি ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জানে আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জালাল উদ্দিন মাস্টার।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর সহযোগিতায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গোদাগাড়ী কার্যালয়ের ষ্টেশন অফিসার জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শারমিন সুলতানা ও ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর আকতার হোসেন।

ডাসকো ফাউন্ডেশনের আইডাবলুআরএম প্রকল্পের কমিউনিটি মবিলাইজার সাবিনা ইয়াসমিন এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ইউপি সচিব প্রতিমা মজুমদার, হিসাব সহকারী সুব্রত কর্মকার, উদ্যেক্তা আবুল কালাম আজাদ ও মুসলিমা খাতুনসহ ইউনিয়নের বিভিন্ন ভাতাভোগি ও সাধারণ জনগণ।

সভাপতি তাঁর বক্তব্য বলেন, জলবায়ু পরিবর্তনে সারা বিশ্বব্যাপি এর কুফল পড়তে শুরু করেছে। অসময়ে ঝড়, বৃষ্টি, জলোচ্ছাস, সাইক্লোল, অতি খরা ও অতি শীত পরিলক্ষিত হচ্ছে। সেইসাথে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। শুধু তাই নয় মানবদেহে নানা ধরনের জটিল রোগ বাসা বাঁধছে। আর এরজন্য দায়ী ধনী দেশগুলো। তাদের কারনে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলো সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে অতিমাত্রায় কার্বন নি:স্বরণ বন্ধ করতে হবে। সেইসাথে ধনী দেশগুলোকে যত্রতত্র কলকারখানা স্থান থেকে বিরত থাকতে হবে।

তিনি আরো বলেন, দুনীতি একটি মারাত্বক ব্যাধি আকারে সমাজে দেখা দিয়েছে। নিম্ন শ্রেণি হতে উচ্চ শ্রেণির বেশীর ভাগ মানুষ কোন না কোনভাবে দুর্নীতির সাথে জড়িয়ে পরছে। ফলে দেশের উন্নয়ন ব্যহত হচ্ছে এবং বিশ্বের দরবারে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। সবাইকে দুর্নীতি না করে স্বচ্ছতার সাথে কাজ করার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, একটি অংশকে বাদ দিয়ে দেশের কাংখিত উন্নয়ন সম্ভব নয়। বিধায় নারী পুরষের সমতা, ও তাদের অধিকার রক্ষায় পুরুষদের এগিয়ে আশার আহবান জানান তিনি। পরে এ বিষয়ের উপর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশিত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin