বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৬৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাজশাহী জেলা প্রশাসকের সহযোগিতায় দিনের আলো হিজড়া সংঘের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ শনিবার দুপুরে মহানগরীর শিরোইলে অত্র সংঘের কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর শতাধিক সদস্যের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা ও বন্ধু মিডিয়া ফোরামের আহ্বায়ক শরীফ সুমন, দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহ-সম্পাদক জয়িতা পলি, কোষ্যাধ্যক্ষ মিস জুলি ও প্রোগ্রাম অফিসার রায়হানুল হক হিরণ। করোনা ও ওমিক্রণ রোধে অনুষ্ঠানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin