রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর মহিলা দলের সাথে বিএনপি’র আহবায়ক কমিটির সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনকে আরো শক্তিশালী এবং আগামীতে আন্দোলনের জন্য প্রস্তুতিসহ বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে মহানগর বিএনপি কার্যালয়ে রাজশাহী মহানগর মহিলা দলের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। মহিলাদলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন খুকুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুর রহমান মন্টু ও জয়নাল আবেদিন শিবলী এবং সদস্য সচিব মামুনুর রশিদ ।

এছাড়াও মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা ফেরদৌসী ও মনোয়ারা, সাংগঠনিক সম্পাদক জনিরা খাতুন, দপ্তর সম্পাদক শাহিনা আকতার রোজি, ক্রীড়া সম্পাদক বিথি, সহ-ক্রীড়া সম্পাদক লাভলী, সদস্য মেরিনাসহ অন্যান্য সদস্য এবং নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঈশা বলেন, বিএনপি বাংলাদেশের মধ্যে সব থেকে জনপ্রিয় এবং সর্বোবৃহত সুসংগঠিত একটি দল। দীর্ঘদিন অবৈধভাবে আওয়ামী লীগ সরকারে থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের জুলুম, মিথ্যা মামলা, হামলা, খুন ও গুম এবং খোদ তিনবারের সব থেকে জনপ্রিয় ও সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অমানষিকভাবে নির্যাতন ও মিথ্যা মামলায় সাজানো রায়ে জেলে রেখেও একজন বিএনপি নেতাকর্মীর মোনোবল ভেঙ্গে দিতে পারেনি।

বরং আরো সৃদৃঢ় হয়েছে। এই মোনোবলকে আরো শক্তিশালী করতে এই সভা। আগামীতে সকল প্রকার আন্দোলন ও বিএনপি’রর কর্মসূচীতে সবাইকে উপস্থিত থাকার জন্য মহিলা দলের নেতাকর্মী সদস্যদের আহবান জানান তিনি। এ সময়ে মহিলা দলের নেতৃবৃন্দ আহবায়ক কমিটিকে অভিনন্দন জানান।

শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানসহ অসুস্থ সকলের সুস্থ্যতা এবং মৃত ব্যক্তি ও বিএনপি নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin