সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল যুবদল নেতা রবির উদ্যোগে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কারাগারের দেয়াল পেরিয়ে মৃত সন্তানের মুখ দেখলেন এক বাবা একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর ২১ জন রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আব্দুল মালেক এর ইন্তেকাল শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন

বিনামূল্যে ব্লাস্টের আইনসেবা পাচ্ছেন অসচ্ছল ভুক্তভোগীরা, ১ বছরে ১০৩ মামলার নিষ্পত্তি

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৫৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিনামূল্যে আইন সহায়তা দেওয়া বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রজশাহীতে উপকারপ্রার্থীর পক্ষে এক বছরে ১০৩টি মামলার নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন মামলায় ২৩ লাখ ৬৬ হাজার টাকা আদায় করেছে। যা সরকারিভাবে আদালতের মাধ্যমে এক বছরে আদায়কৃত অর্থেরও অনেক বেশি।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে এনজিও প্রতিনিধিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় ব্লাস্টের পক্ষ থেকে তাদের এক বছরের কার্যক্রম তুলে ধরে এই তথ্য জানানো হয়। এ সময় বলা হয়- কোভিড পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রায় সাতমাস বন্ধ ছিল। লকডাউন উঠে যাওয়ার পর মাত্র পাঁচ মাস কার্যক্রম চলেছে। এরপরও জানুয়ারি থেকে সর্বশেষ গত ২৩ ডিসেম্বর পর্যন্ত চলা কার্যক্রমের পরিসংখ্যান টানার চেষ্টা করা হয়েছে।

এ সময় জানানো হয়- বিনামূল্যে ব্লাস্টের আইন সহায়তা নিতে এসে ৫৯টি মামলার রায় উপকারপ্রার্থীর পক্ষে গেছে এবং মাত্র ১৩টি মামলার রায় বিপক্ষে গেছে। এছাড়া আদালতের বাইরে পারিবারিকভাবে আপোষ করা হয়েছে ২০টি মামলা। আর উপকারপ্রার্থীর অনুপস্থিতির কারণে ১১টি মামলা খারিজ করে দিয়েছে আদালত। এই ক্ষেত্রে ব্লাস্টের পক্ষ থেকে উপকারপ্রার্থীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

দেখা গেছে- উপকারভোগের পর প্রার্থীরা ব্লাস্টের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তারা তখন নিজেরাই আপোষ করে নেন এবং আদালতমুখী হন না। নিজের ঠিকানা ও মোবাইল নম্বর পরিবর্তন করে ফেলেন। যে কারণে ইচ্ছে থাকা স্বত্বেও তাদের আর অবস্থান নিশ্চিত করা যায় না। ফলে আদালতে গড় অনুপস্থিতির জন্য মামালা খারিজ হয়ে যায়।

মতবিনিময় সভায় আইনজীবী, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্টিকে নিয়ে কাজ করা প্রতিনিধি, এনজিও কর্মী সমাজসেবী ও মানবাধিকার কর্মীরা উপস্থিত থেকে তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- ব্লাস্ট রাজশাহী ইউনিটের সাবেক সমন্বয়কারী এ্যাডভোকেট আব্দুস সামাদ। মূল বক্তব্য উপস্থাপন করেন- ব্লাস্টের রাজশাহী ইউনিটের বর্তমান সমন্বয়কারী এ্যাডভোকেট সামিনা বেগম। বক্তব্য রাখেন- মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়কারী এ্যাডভোকেট দিল সেতারা চুনি, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের আহ্বায়ক এ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু, বন্ধু সোস্যাল ওয়েল ফেয়ার সোসাইটির মিডিয়া ফেলো শরীফ সুমন, সিসিভিও’র সমন্বয়কারী আরিফ কামাল ইথার, রাজশাহী হাই-কেয়ারের সদস্য সচিব শাহনাজ বেগম, রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin