রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দেশে ওমিক্রনে আক্রান্ত আরও তিনজন

  • প্রকাশ সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৮৯৬ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে দেশে আরও তিন জন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন সাত জন। আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকালে করোনা ভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এ তথ্য জানানো হয়েছে।

জিআইএসএআইডি তথ্য থেকে জানা যায়, নতুন সংক্রমিত ব্যক্তিরা বনানীর বাসিন্দা। তাদের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ।

সংক্রমিত দুই নারীর একজনের বয়স ৩০, আরেকজনের বয়স ৪৭ বছর। তাদের একজনের নমুনা নেওয়া হয়েছে ১৯ ডিসেম্বর এবং আরেকজনের ৮ ডিসেম্বর। নতুন করে ওমিক্রন ধরনে আক্রান্ত পুরুষের বয়স ৮৪ বছর। তার কাছ থেকে নমুনা নেওয়া হয় ১৯ ডিসেম্বর। ওমিক্রনে আক্রান্ত তিনজনই বর্তমানে সুস্থ রয়েছেন।

বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইডিসি) নতুন সংক্রমিত এই তিনজনের নমুনা সংগ্রহ করে এবং সেই নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বিশ্লেষণ করে জিআইএসএআইডিতে পাঠায়।

এর আগে মঙ্গলবার করোনা ভাইরাসের ওমিক্রন ধরনে এক নারী সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছিল। তার আগের দিন ঢাকার ৫৬ বছর বয়সী আরেক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হন বলে জিআইএসএআইডির তথ্য থেকে জানা যায়। দেশে প্রথম ওমিক্রনে আক্রান্ত হন জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin