নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার সকালে রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে দুইদিনের কর্মসূচীর প্রথম দিনে এই কর্মসূচী পালন করেন তারা।
নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সহ-সভাপতি নাজমুস সাদাত সান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।
আরো উপস্থিত ছিলেন রাজপাড়া থানা ছাত্রদলের আহবায়ক রায়হানুল ইসলাম রাতুল, শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের আহবায়ক মেহেদি হাসান ডলার, সদস্য সচিব মৃদৃল, রাজশাহী কলেজ ছাত্রদলের আহবায়ক খালিদ বীন ওয়ালিদ আবির, রাজশাহী সিটি কলেজ ছাত্রলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, মতিহার থানা (দক্ষিণ) ছাত্রদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিয়াল, বোয়ালিয়া থানা (পূর্ব) ছাত্রদলের সদস্য সচিব রাকিন রায়হান রবিন ও নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সাব্বির আহম্মেদ অন্তরসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।