রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৮ম বর্ষপূতি উপলক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক রাজশাহী শাখার উদ্যোগে কেক কাটা ও করোনায় (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন ও স্কুল শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় নগর ভবনে মিডল্যান্ড ব্যাংকের সামনে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এবিএম শরীফ উদ্দিন।
এরপর পর্যায়ক্রমে ১৮০জন শিক্ষকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেটে আছে, ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আটা, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১টি সাবান ও ১০ পিস ফেস মাস্ক।
এ সময় উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক রাজশাহীর আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপক সামিউল করিম, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর অধ্যক্ষ ড. গোলাম মাওলা, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ আহমেদ খান, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মশিউর রহমান, ও প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো: নূর-ঈ সাইদ।
খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে মিডল্যান্ড ব্যাংকের ৮ম বর্ষপূতি উপলক্ষ্যে কেক কাটা হয়। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin