রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে জেলা ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৬০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘সারা স্বদেশের আন্দোলনের মৃত্যুঞ্জয়ী নাম, স্বদেশ গড়ার শপথে দীপ্ত আমাদের সংগ্রাম’ এই স্লোগান নিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের আয়োজেন ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান সাগরের উদ্যেগে আজ মঙ্গলবার বেলা ১১টায় লক্ষ্¥ীপুর মোড়ে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এর সাবেক জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটেন তারা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সিরাত আহম্মেদ শাহীন, সদস্য প্রভাষক শরিফুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামাউল ইসলাম ও প্রচার সম্পাদক প্রকৌশলী রফিকুজ্জামান রফিক, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফজলে রাব্বি বাদশা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পিংকু কুমার সাহা, সাবেক সহ-সম্পাদক আনোয়ার পাশা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সানোয়ার ইসলাম শিমুল ও সাধারণ সম্পাদক পারভেজ হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট, থানা, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মী।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়ন, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা রক্ষা, পাকিস্তানীদের অন্যায়. অত্যাচার, শোষন ও নিপিরনের বিরুদ্ধে যুগোপোগি আন্দোলন এবং দাবী আদায় ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সে থেকেই আজও মানুষের পাশে থেকে তারা সেবা করে যাচ্ছেন বলে উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্যে উল্লেখ করেন।

বক্তব্য শেষে জাতীরজনকসহ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীর রুহের মাগফিরাত, উন্নয়নের কর্ণধার, সব থেকে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ জীবিত অসুস্থ নেতাকর্মীদের সুস্থ্যতা ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin