বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

‘বাংলাদেশ ছাত্রলীগ একটি বাতিঘরের নাম, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস: লিটন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৬৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি বটবৃক্ষ ও একটি বাতিঘরের নাম। বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি ঐতিহ্যমণ্ডিত ঠিকানার নাম যেখান থেকে লক্ষ কোটি মানুষ শিক্ষা নিয়েছে ক্ষমা করার, দেশ গড়ার , নিজের পরিবারকে দেখার।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী কলেজ মাঠে রাজশাহী মহানগর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের মুজিব ভাই ছিলেন। জাতির পিতা বাংলাদেশ ছাত্রলীগ সৃষ্টি করেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টির আগেই। ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। ছাত্রলীগের ইতিহাস ঠিকমতো জানলে বাংলাদেশের ইতিহাস জানার বাকি থাকবে না। কারণ এই ছাত্রলীগ বারবার বুকের তাজা রক্ত দিয়েছে, গ্রেপ্তার হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু পেছনে ফিরে তাকাইনি। এই বাংলার মানুষ আগে কখনো আগ্নেয়াস্ত্র হাতে নেয়নি। সেই বাঙালি জাতিকে উজ্জ্বিবিত করেছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নিদের্শে বাঙালি জাতি হাতে অস্ত্র তুলে নিয়ে বিজয় ছিনিয়ে এনেছে।
তিনি আরো বলেন, স্বাধীনতার পরে ছাত্রলীগের ইতিহাস নানাভাবে প্রবাহিত হয়েছে। রাজনীতিতে চড়াই উৎরায় থাকাটা স্বাভাবিক। নানা চড়াই উৎরায় পেরিয়ে আজকে বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে এমন একটি জায়গায় পৌঁছে গেছে, সেখান থেকে আর পেছনে ফিরে তাকানোর কোন প্রয়োজন নেই। আজকে আমরা গর্ব করে বলতে পারি, ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ধরে রাখার মধ্যে এশিয়ার মধ্যে অন্যতম দেশ বাংলাদেশ। করোনকালীন সংকটে রেমিটেন্স, রপ্তানি আয় সব কিছু মিলিয়ে আমরা পাকিস্তানকে ছাড়িয়ে ভারতকে ছুঁইছুঁই করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেশের উন্নয়নের জন্য ছাত্রলীগ, যুবলীগসহ সকল সংগঠন ও মহান মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে থাকতে হবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানকে কণ্ঠে ও অন্তরে চিরতরে ধারণ করে রাখতে হবে। কারণ এই দেশকে আর কখনো পেছনের দিকে অন্ধকারে যেতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটির ধারাবাহিকতা রক্ষা করে ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে ছাত্রলীগ অগ্রণী ভুমিকা পালন করবে বলে জানান মেয়র।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। সভার সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম এবং সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মহানগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin