শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহীর বাগমারায় ১৬ ইউনিয়নে নৌকার ভরাডুবি

  • প্রকাশ সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৬৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলার ষোলটি ইউনিয়ন পরিষদে আজ বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। ষোটটি ইউনিয়নের মধ্যে মধ্যে মাত্র পাঁচটিতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। অবশিষ্ট এগারটিতে সতন্ত্র প্রার্থী বিজয় লাভ করেছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। এমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে চারটি ইউনিয়নে বিজয়ী হয়েছে বিএনপি নেতারা। আর বাঁকী ছয়টিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন নরদাশ ইউনিয়ন পরিষদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, শ্রীপুর ইউনিয়ন পরিষদে মকবুল হোসেন মৃধা, বাসুপাড়া ইউনিয়ন পরিষদে লুৎফর রহমান, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদে আলমগীর সরকার ও সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদে আজাহারুল হক।

অপরদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন দ্বীপুর ইউনিয়ন পরিষদে বিকাশ চন্দ্র ভৌমিক, কাচারী কোয়ালিপাড়া ইউনিয়ন পরিষদে মোজাম্মেল হক, সাড়িয়া ইউনিয়ন পরিষদে রেজাউল হক, ঝিকরা ইউনিয়ন পরিষদে রফিকুল ইসলাম, হামিরকুৎসা ইউনিয়ন পরিষদে আনোয়ার হোসেন ও যোগীপাড়া ইউনিয়ন পরিষদে এমএফ মাজেদুল হক। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদে হাবিবুর রহমান।

অন্যদিকে, বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন, বড়বিহানলী ইউনিয়ন পরিষদে মাহমুদুর রহমান মিলন, আউচপাড়া ইউনিয়ন পরিষদে ডিএম শাফি, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদে মোশারফ হোসেন ও গণিপুর ইউনিয়ন পরিষদে মনিরুজ্জামান রঞ্জু।

বাগমারা উপজেলার ১৬ ইউনিয়নে ভোট কেন্দ্র ১৫৩টি। এর মধ্যে ৭২টি ঝুকিপুর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছিলো । ১৬ ইউপিতে ৫৪ জন। চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা করেন। এছাড়াও সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১৬৩ জন এবং সাধারণ সদস্য পদে ৫২৮ জন প্রার্থী প্রতিদন্দিতা করেন বলে জানা গেছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin