নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বেসরকারী উন্নয়ন সংস্থা মানব সেবা অভিযান এর আয়োজনে সমিতির অসচ্ছল সদস্য ও সাধারণ জনগণের মধ্যে শীতবস্ত্র হিসেবে ১৫০ জনের কম্বল বিবতরণ করা হয় । আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর মহিষবাথানস্থ প্রধান কার্যালয় হতে এই শীতবস্ত্র বিতরন করা হয়।
সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি আরিফ আহম্মদ চৌধুরী। এসময়ে উপস্থিত ছিলেন সংস্থার অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আসাদুজ্জামান ও অভ্যন্তরীন নীরীক্ষা ও পরিদর্শন বিভাগের পরিচালক মেহনাজ মুস্তারিনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
প্রধান নির্বাহী বলেন, বর্তমানে দেশব্যাপি প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। অসহায় ও দরিদ্র মানুষগুলো শীতে অনেক কষ্ট পাচ্ছে। রাজশাহীতেও শীতের প্রভাব ব্যাপক আকারে শুরু হয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষগুলো এই শীতে কাপছে। ঐ সকল মানুষের মধ্যে কিছু মানুষের শীত নিবারনের জন্য এই ক্ষুদ্র প্রয়াস তাদের বলে জানান খাইরুল আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানব সেবা অভিযান সংস্থা কাউকে কষ্ট বা বিড়ম্বায় ফেলে না। এই কম্বল বাড়ি বাড়ি যেয়ে পৌছে দেয়া উচিৎ ছিলো। কিন্তু সংস্থা ও অন্যান্য দাতা সংস্থার কিছুটা বাদ্যবাধকতার কারনে অফিসে ডেকে এই শীতবস্ত্র বিতরণ করার জন্য দু:খ প্রকাশ করেন। আগামীতেও আরো শীতবস্ত্র বিতরণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, এই সংস্থা শুধু শীতবস্ত্র নয়, প্রতিবন্ধিদের ভাতা ও তাদের মধ্যে হুইল চেয়ার বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও বাই সাইকেল প্রদান, বয়স্ক ভাতা প্রদান এবং সমিতির সদস্যসহ অন্যান্য অসহায়দের ব্যক্তিদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান এবং দরিদ্রদের মধ্যে এককালিন নগদ অর্থসহ নানাবিধ সামাজিক কাজ করে থাকে। আগার্মীতেও এই ধরনের কার্যক্রম চলমান হবে বলে জানান তিনি। বক্তব্য শেষে উপস্থিত সদস্য ও অন্যান্য ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করেন তিনিসহ উপস্থিত কর্মকর্তাবৃন্দ।