নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার বড়গাছী ইউনিয়নের বড়গাছী মন্ডলপাড়ার কোবাদ আলী (৬৫) এবং সুবিদ আলী (৬৫) গত বৃহস্পতিবার সড়ক দূর্ঘটনায় নিহত হন। কোবাদ আলীর ছোট ভাই জামাল হোসেন বলেন, তারা বড়গাছী মন্ডলপাড়া থেকে এক বাস ভরে খুলনা বেড়াতে গিয়ে ছিলেন। বেড়িয়ে ফিরে আসার সময় কুষ্টিয়ার নওদাপাড়া প্রেমবাগে এসে রাত পৌনে ৮টার দিকে এশার নামাজ আদায় করার জন্য বাস থামিয়ে রাস্তা পার হয়ে মসজিদে যাওয়ার সময় যশোরগামী বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনই মারা যান।
আজ শুক্রবার বাদ জুম্মা দুপুর ২.৩০টায় বড়গাছী স্কুল এন্ড কলেজে মাঠে দুইজনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে উভয়কে একই স্থানের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, নওহাটা পৌর বিএনপি’র আহবায়ক ও জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, সদস্য সচিব ও জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম রফিক, নওহাটা পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মামুনুর সরকার জেড, জেলা যুবদলের সদস্য সুলতান আহম্মেদ ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কে.এইচ রানা শেখ।
আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী, বড়গাছী ইউপি সাবেক চেয়ারম্যান সোহেল রানা, বর্তমান চেয়ারম্যান শাহাদত হোসেন সাগর, জেলা পরিষদের সদস্য এমদাদুল হক এমদাদ, বড়গাছী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক আশরাফ আলী, সদস্য রায়হান পান্না, বড়গাছী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সামসুল, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি গাজিয়ার রহমান, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আওরঙ্গোজেব, ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সোহেল রানা, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুয়েল রানা, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ, সদস্য মাসুদ রানা ও আরিফ, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম মাওলা প্রিন্স ও ছাত্রনেতা আলিফসহ মরহুমের আত্মীয়স্বজন ও এলাকাবাসী ।