নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী ১২ জানুয়ারী বুধবার রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপি’র মহাসচিবসহ জাতীয় পর্যায়ের এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই সমাবেশ সফল করতে আজ শনিবার বেলা ৪টার দিকে রাজশাহী মহানগর দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক আল-আমিন সরকার টিটো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন। বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপি’র সদস্য তোফায়েল হোসেন রাজু ও জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক শরিফুল হক।
জেলা কৃষক দলের সদস্য সচিব নাজমুল হক এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার, আলম মাস্টার ও মেরাজুল ইসলাম, বাগমারা উপজেলা কৃষকদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব আব্দুল মালেক, কেশরহাট পৌরসভা কৃষকদলের আহবায়ক আব্দুর রহিম, সদস্য বুলবুল ও ১নং যুগ্ম আহবায়ক এনামুল হক, মোহনপুর উপজেলা কৃষকদলের আহবায়ক জাকারিয়া, সদস্য সচিব মতিউর রহমান, বাঘা উপজেলা কৃষকদলের প্রস্তাবিত আহবায়ক আশরাফুজ্জামান বিদ্যুৎ ও সদস্য সচিব হিটলার।
আরো উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা কৃষকদলের আহবায়ক সিরাজ মাস্টার, তাহেরপুর পৌরসভা কৃষকদলের প্রস্তাবিত আহবায়ক আব্দুস ফজের, গোদাগাড়ী উপজেলা প্রস্তাবিত আহবায়ক আব্দুল ফটিক, পবা উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিনু ও জেলা সদস্য রেজাউল করিম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি’র এই মহাসমাবেশ রুখতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সরকার দলীয় প্রশাসন ও সরকার সরাসরি এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু কোন ষড়যন্ত্র বা বাধা এই সমাবেশকে বন্ধ করতে পারবেনা। নির্দিষ্ট দিন ও সময়ে সমাবেশ হবে। সমাবেশ সফল করতে উপস্থিত নেতৃবৃন্দদের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে নিয়ে সময়মত সমাবেশস্থলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।