রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী আটক

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৪২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ছিনতাইকালে ১ ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় ছিনতাইকারীর নিকট হতে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের আরো ৬ টি মোবাইল ফোন,ছিনতাই কাজে ব্যবহৃত চাকুসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ছিনতাইকারীর হলেন নগরীর দরগাপাড়ার আরিফের ছেলে অমিত (২৪)। তিনি নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড় এলাকার বসবাস করেন বলে জানান পুলিশ।

বোয়ালিয়া থানা সূত্রে জানা যায়, খোরশেদ আলম (৪০) নামের এক ব্যক্তি বুধবার বিকেল সাড়ে ৪ টায় বোয়ালিয়া থানার মনিচত্বর মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় আসামী অমিত ও তার অপর সহযোগী মহিদুল ইসলাম (১৯) মিলে খোরশেদকে চাকুর ভয় দেখিয়ে তার নিকট থেকে স্মার্ট মোবাইল ফোন কেড়ে নেয়।

এসময় খোরশেদ চিৎকার করতে শুরু করলে ঐ এলাকায় বিশেষ অভিযানে নিয়োজিত অফিসার এসআই আবু হায়দার ও তার টিম তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ছিনতাই করে পালানোর সময় আসামী অমিতকে আটক করলেও তার সহযোগী মহিদুল পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামী অমিতের নিকট থেকে খোরশেদের ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার হয়। এছাড়াও আসামীর দেহ তল্লাশী করে বিভিন্ন ব্র্যান্ডের আরো ৬ টি মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি ধারালো চাকুসহ সরঞ্জামাদি উদ্ধার করেন পুলিশ। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান বোয়ালিয়া মডেল থানা কর্তৃপক্ষ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin