নিজস্ব প্রতিবেদক: উৎসব মুখর পরিবেশে রাজশাহীর পবাতে ঐতিহ্যবাহী খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়। পবার নারিকেল বাড়িয়ার বিজয় ৭১ ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার রাতে রাজশাহীর কেচুয়াতৈল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ লক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত পবা উপজেলার পারিলা ইউনিয়ন চেয়ারম্যান সাঈদ আলী মোরশেদ। কেচুয়াতৈল কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি ও বাংলাদেশ সাম্যবাদী দল এম এল এর কমরেড সম্পাদক এস এম ওমর ফারুক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারিলা ইউপি ৯নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম হুদা ও ৮নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম। এছাড়াও অত্র এলাকার গনমান্য ব্যক্তিবর্গ, আয়োজক ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট নামে অতিতে কোন টুর্নামেন্ট হয়েছে কিনা তাঁর জানা নাই। তবে তিনি এই টুর্নামেন্ট উপভোগ করেন। তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন একজন খেলা পাগল মানুষ। তিনি সিটি কর্পোরেশন এলাকায় সব ধরনের খেলা চলমান রাখতে পৃষ্ঠোপোষকতা ও সহযোগিতা করে আসছেন।
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলা অত্যন্ত পছন্দ করেন। তাঁর সরাসরি সহযোগিতা ও পৃষ্ঠোপোষকতায় ক্রীড়াতে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য বয়ে এনেছে। শুধু তাইনয় অনেক দেশের থেকে বাংলাদেশ এখন ভাল করছে। সেইসাথে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সুমন বলেন, তিনি সর্বদা এই ধরনের টুর্নামেন্ট ও খেলাধুলা ভালবাসেন। আগামীতে এই ধরনের টুর্নামেন্টে তাঁর সর্বাত্বক সহযেগিতা থাকবে বলে উল্লেখ করেন তিনি। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে খাসি তুলে দেন তিনি ও উপস্থিত অতিথিবৃন্দ।