শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী কলেজিয়েট স্কুল এর ২০০ বছর পূর্তিতে আলোচনা সভা প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সনদ ও নগদ অর্থ বিতরণ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত পবা-মোহনপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই: এমপি মিলন খাদ্যশস্যে সমৃদ্ধ এবং জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে: এমপি মিলন পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

রাজশাহীতে মন্ডল স্পোটিং ক্লাবের দুইদিনব্যাপি ১ম ষ্ট্যান্ডার্ড ফিদে রেটিং দাবা সমাপ্ত

  • প্রকাশ সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৭০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মন্ডল স্পোটিং ক্লাবের আয়োজনে দুইদিনব্যাপি ১ম ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা-২০২২ আজ শনিবার বিকেলে শেষ হয়েছে। প্রতিযোগিতা শেষে মালোপাড়াস্থ থ্রি সন্স কম্পিউটার সেন্টারে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক আব্দুল মোমিন।

বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান এলান এর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দাবা সমিতির সম্পাদক কাওসার আলী ইতি, ক্রীড়াবিদ ও লেখিকা কুমুদি নারগিস ও হানিফ বিন ইসলাম রনি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মন্ডল স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলটন। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আগত সর্বমোট ৩৬জন খেলোয়াড় অংশগ্রহন করেছিলেন। বিচারকের দায়িত্ব পালন করছেন ফিদে আরবিটর ইয়াসিন আরাফাত সুমন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin