রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে শিক্ষা স্কুলে ‘নিরাপদ সড়ক-নিরাপদ জীবন’ শীর্ষক কর্মসূচী অনুষ্ঠিত

  • প্রকাশ সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৬০৮ বার দেখা হয়েছে
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক-নিরাপদ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীতে শিক্ষা স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সড়ক-নিরাপদ জীবন শীর্ষক এক কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসিআই গোদ্রেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড অত্র শিক্ষা প্রতিষ্ঠানের চলতি শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। রোববার বেলা ১১ টা থেকে দুটি পর্বে এই কর্মসূচি পালন করে। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহীম হোসেন এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন এসিআই গোদ্রেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড রাজশাহী শাখার সিনিয়র অফিসার (প্রশাসন) মাজহারুল ইসলাম এবং নির্বাহী কর্মকর্তা (পরিবেশ, স্বাস্থ্য এবং নিরাপত্তা) মশিউর রহমান। কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষার্থীদের সড়কে নিরাপত্তা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। সেইসাথে প্রজেক্টরে স্লাইড এনিমেশন দেখানো হয় এবং সবশেষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এক প্রতিক্রিয়ায় মাজহারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী মাত্র কিছুদিন আগে সড়কে নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে বলেছেন। আমরা মূলত সেটি বাস্তবায়ন করার চেষ্টা করেছি। অধ্যক্ষ ইব্রাহীম হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষামূলক সবধরনের কার্যক্রম এই বিদ্যালয়ে পরিচালিত হয়। এসিআই গোদ্রেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড চলতি বছরের প্রথম কর্মসূচী তাঁদের বিদ্যালয়ে পালন করায় আনন্দ প্রকাশ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin