রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে দুই ভূয়া ডাক্তার আটক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৬৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ডাক্তার পরিচয় দিয়ে রক্ত পরীক্ষার নামে রোগীর আত্মীয়কে মারপিট করা ও আটক রেখে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে দুই ভূয়া ডাক্তারকে আটক করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুরের নজরুল ইসলামের ছেলে সালমান শরিফ বাবু (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মকরমপুরের মইদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৩৭)। তিনি নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার আত্রাই থানার মাধবপুর গ্রামের সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সোমবার রাত ১০ টায় আসামী সালমান শরিফ নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সেই ওয়ার্ডে ভর্তি সিরাজুল ইসলামের শরীর হতে রক্ত নেন। একই সাথে আরো কয়েকজন রোগীর শরীর হতে রক্ত নেন। হাসপাতালের ডাক্তার মনে করে তারা রক্ত দেন। রক্ত সংগ্রহের পর আসামী সালমান শরিফ রোগীর ছেলে সুমনকে ১ ঘন্টা পরে রাজশাহী ডায়াগনস্টিক সেন্টার হতে পরীক্ষার রিপোট সংগ্রহ করার জন্য বলেন। সুমন আলী রাত ১১ টায় রাজশাহী ডায়াগনস্টিক সেণ্টারে তার বাবার পরীক্ষার রিপোর্ট চাইতে গেলে আসামীরা রিপোর্ট বাবদ ৪ হাজার টাকা দাবি করে।

সুমন জানান, সরকারী ডাক্তার ভেবে তারা পরীক্ষা করার জন্য রক্ত দিয়েছেন। এতো টাকা দেওয়ার তাদের সামর্থ্য নেই। তাই তিনি তার বাবার কাগজ ফেরত চাইলে আসামী সালমান ও জাহিদুল ইসলাম জাহিদসহ অজ্ঞাতনামা আরো দুইজন তাকে রাজশাহী ডায়াগনস্টিক সেন্টারে আটক রেখে মারপিট করেন এবং তার পকেটে থাকা ৪ হাজার ৫০ টাকা জোর করে কেড়ে নেন। সুমন আলীর এমন অভিযোগের প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা রুজু পরবর্তীতে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ন মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই শাহিন আকতার, এসআই কাজল কুমার নন্দী ও তাদের টিম আসামীদের অবস্থান সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান শুরু করেন। পরবর্তীতে মঙ্গলবার দুপুর পেীঁনে ১ টায় রাজপাড়া থানা পুলিশের ঐ টিম লক্ষীপুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে সালমান শরিফ বাবু ও জাহিদুল ইসলাম জাহিদকে আটক করে। সহযোগি অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে থানা সূত্রে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin