শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা রাজশাহীতে মাইক্রো ও এ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন জেলা পরিষদের প্রশাসককে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ

রাজশাহী মহানগরীতে ডিবি’র বিশেষ অভিযানে এক ছিনতাইকারী আটক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৪৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে এক ছিনতাইকারীকে আটক করেছে আরএমপি ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মালামালসহ নগদ টাকা, মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার হয়। আটককৃত হলেন রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী হাটপাড়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে সেলিম মিঠু(৩০)।

ঘটনা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার নিয়ামতপুর থানার কুতবপুর গ্রামের সুরেন কর্মকারের ছেলে জয়ফল কর্মকার(২২) ও তার এক আত্মীয় রাজশাহী শহরে বেড়ানোর জন্য গতকাল সোমবার রাজশাহীতে আসে। রাজশাহী শহরের বোয়ালিয়া মডেল থানার বিলসিমলা গ্রেটার রোড এলাকায় দুপুর বেড়ানোর সময় একজন ব্যক্তি তাদের চাকুর ভয় দেখিয়ে চড় থাপ্পড়, কিল ঘুষি মেরে তাদের কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ টাকা জোরপূর্বক কেড়ে নেয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সার্বিক দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক রেজাউল হাসান, এসআই রবিউর ইসলাম ও তাদের টিম তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার বিলসিমলা গ্রেটার রোড এলাকা হতে ছিনতাইকারী মিঠুকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ছিনতাই হওয়া নগদ টাকা, মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin