নিজস্ব প্রতিবেদক: করোনা আবারও আঘাত হানতে শুরু করেছে। এ অবস্থায় জনগণকে মাস্ক পড়তে উৎসাহিত এবং করোনা সম্পর্কে সচেতন করতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জনগণেরর মধ্যে মাস্ক বিতরণ করেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশক্রমে ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে নগরীর কুমারপাড়া মোড়ে এই মাস্ক বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য আশরাফ উদ্দিন, মাসুদ আহমদ, সৈয়দ মনতাজ আহম্মেদ, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, নগর শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, আওয়ামী লীগ নেতা গৌতম কুমার দাস, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য শওকত হাবিব মিনার ও শাহিনুর রহমান। উল্লেখ্য সর্বমোট ১ হাজার মাস্ক বিতরণ করা হয়।