রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ফেসবুক আইডি হ্যাক করায় থানায় অভিযোগ

  • প্রকাশ সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৫৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিজ ফেসবুক আইডি হ্যাক হয়ে যাওয়ায় থানায় অভিযোগ করলেন ভুক্তভোগি রোকনুজ্জামান মানিক নামে একব্যক্তি। তিনি রাজশাহীর কাটাখালী থানার মাসকাটাদিঘী এলাকার মৃত নুরুল হুদার ছেলে। অভিযোগে তিনি উল্লেখ করেন কানিজ ফাতেমা নামে একটি ফেসবুক আইডি থেকে তার ছবি সহকারের একটি ফেসবুক পোস্ট দেয়, কে এই চাঁদাবাজ রোকনুজ্জামান মানিক। বৃহস্পতিবার রাতে কাটাখালী পৌরসভার যুবলীগের আহবায়ক জনি ইসলামের নিজ ফেসবুকের আইডিতে ৫লাখ টাকা চাঁদা দাবী করে। এই চাঁদাবাজ রোকনুজ্জামান মানিককে আইনের আওতায় এনে গ্রেফতার করা হোক।

এই ফেসবুক পোস্টে ইকবাল আহমেদ সহ আরো ১৬জনকে ট্যাগ করে পোস্টটি করা হয়। মূলত তার নিজস্ব ফেসবুক আইডি থেকে জনির ফেসবুক ম্যাসেঞ্জারে তিনি কোন প্রকার মেসেজ পাঠাননি। অজ্ঞাতনামা কে বা কারা তাঁর ফেসবুক আইডি হ্যাক করে বিভিন্ন লোকের নিকট এই রুপ মেসেজ করছে। শুধু তাইনয় নানা ধরনের বাজে মন্তব্য ও কটুক্তি করছে। এই কর্মকান্ডের সঙ্গে তিনি কোনভাবেই জড়িত নন বলে সাংবাদিক সম্মেলনে দাবী করেন। যারা এই ধরনের কাজ করছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবী করেন মানিক।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin