রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মোহনপুরে বিএনপি নেতার চল্লিশা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিমের রুহের মাগফিরাত কামনায় বাদ জুম্মা বিদিরপুরের বসন্তকেদার হাট জামে মসজিদে দোয়া মাহফিল ও মরহুমের পারিবারিক কবরস্থনে গিয়ে কবর জিয়ারত করা হয়। সেইসাথে মরহুমের মৃত্যুর চল্লিশদিন উপলক্ষে তঁরার পরিবারের পক্ষ থেকে সকল শ্রেণির মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য, নওহাটা পৌর বিএনপি’র আহবায়ক নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, মোহনপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কাজিম উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, শাহীন ও বেলাল, মৌগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরে আলম সিদ্দিক এবং কেশরহাট ইউনিয়ন বিএনপি’র আহবায়ক খুশবুর রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin