রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সোনার দেশ পত্রিকার বিজ্ঞাপন সহকারী তুহিনের বাবা’র ইন্তেকাল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৪২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সোনার দেশ পত্রিকার বিজ্ঞাপন সহকারী শফিকুজ্জামান তুহিনের পিতা, অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল শিক্ষক মোহাম্মদ আখতারুজ্জামান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। আজ মঙ্গলবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে ১৪ জুন রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা হেতমখাঁ গোরস্থান সংলগ্ন মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সোনারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাতসহ পত্রিকার পুরো পরিবার। সোনার দেশ পরিবারের সদস্যগণ তুহিনের বাবা’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে তুহিনের বাবা’র মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা যুক্ত এক বিবৃতিতে শোক প্রকাশ করে। বিবৃতিতে প্রেসক্লাব নেতারা বলেন, একজন শিক্ষকের বিদায় সত্যিই কষ্টের। জাতিকে আলোর পথ দেখাতে শিক্ষকরা আলো ছড়িয়ে থাকেন। মোহাম্মদ আখতারুজ্জামানও আলোকিত করেছেন অনেককে। তার মৃত্যুতে রাজশাহীবাসী এক সূর্যসন্তানকে হারাল। প্রেসক্লাব নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে তুহিনের বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন অনলাইন পোর্টাল দৈনিক সু-প্রভাত রাজশাহী এর প্রকাশক ও সম্পাদক ফজলুল করিম বাবলু এবং অত্র পোর্টালের অন্যান্য সদস্যগণ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin