রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী এডভোকেটস বার এসোসিয়েশন নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নিরঙ্কুশ বিজয়

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সকল আইনজীবীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে রাজশাহী এডভোকেটস বার এসোসিয়েশন নির্বাচনে ভোট গ্রহন হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু করে চলে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৬৩৮জন ভোটারের মধ্যে ৬০৫ জন তাদের মতামত পেশ করেন। এবারের নির্বাচনেও বিগত বছরের ন্যায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, আওয়ামী পন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদকে পরাজিত করে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এর মধ্যে সাধারণ সম্পাদক সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ীরা হলেন সভাপতি পদে এডভোকেট আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। এছাড়া সহ-সভাপতি পদে এডভোকেট মাহবুবুল ইসলাম ও এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক-১ (সাধারণ) এডভোকেট মুহা. আতিকুর রহমান ইতি, যুগ্ম সাধারণ সম্পাদক-২ (কল্যাণ তহবিল) এডভোকেট নূর-এ-কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক এডভোকেট সেলিম রেজা মাসুম, লাইব্রেরী সম্পাদক এডভোকেট রিয়াজ উদ্দিন, সম্পাদক অডিট এডভোকেট আমিনুশ সান উজ্জ্বল, সম্পাদক প্রেস এন্ড ইনফরশেশন এডভোকেট মোজাম্মেল হক-২, সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার এডভোকেট রজব আলী।
সদস্য পদে হলেন, এডভোকেট আফতাবুর রহমান, এডভোকেট সাইদুর রহমান তালুকদার, এডভোকেট আমজাদ হোসেন-৩, এডভোকেট রাকিবুল ইসলাম রাকিব, এডভোকেট হাসানুল বান্না সোহাগ, এডভোকেট অলিউল ইসলাম, এডভোকেট সেকেন্দোর আলী, এডভোকেট আব্দুল বারী ও এডভোকেট নূসরাত মেহেজাবীন সুমি।

উল্লেখ্য জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদকে পূর্ন প্যানেলে পরাজিত করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আইনজীবীগণ সত্যের বিজয় ঘটিয়েছে। এ জন্য সকল আইনজীবী ও শুভাকাংখিথদের ধন্যবাদ জানান তাঁরা। তঁরা বলেন এই প্যানেল কখনো মিথ্যাচার করেনা এবং মিথ্যা আশ্বাস দেয় না। বিগত দিনের তারা দলমত নির্বিশেষে সকল আইনজীবীর সেবায় নিয়োজিত ছিলেন। পূণরায় দায়িত্ব দেয়ায় আরো বেশী সেবা এবং সুযোগ সুবিধা প্রদান ও নির্বাচনী ওয়াদা তারা পুরন করবেন বলে জানান। আর এই কাজে সকল আইনজীবীকে সহযোগিতা করার অনুরোধ করেন তাঁরা।

ভোট গ্রহন শুরুর পর থেকে কোর্টে ভোট গ্রহন দেখতে এবং বিএনপি সমর্থিত প্যানেলকে উৎসাহিত করতে আসেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সাবেক সাধালন সম্পাদক এডভোকেট মতিউর রহমান মন্টু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ও সাবেক এমপি এডভোকেট নাদিম মোস্তফা, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

এছাড়াও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, মিজানুর রহমান মিজান বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেক দলের সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহিলা দলের সভাপতি এডভোকেট গুলসান আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং এডভোকেটগণ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin