রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আলোচনা সভা

  • প্রকাশ সময় সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৫৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দিনটিকে জাতীয় দিবস হিসেবে দ্বিতীয়বারের মত যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়। এ লক্ষে সোমবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে অত্র প্রতিষ্ঠানের হলরুমে বিকেলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী কমিটির সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার ও সুশেন কুমার শ্যামদুয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির নাটক প্রশিক্ষক লুবনা সিদ্দিকা কবিতা। উপস্থিত ছিলেন সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহ্জাহানসহ সকল কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থী আদিবাসী জনগণ।


দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ছিলো বঙ্গবন্ধুর ভাষন নিয়ে প্রতিযোগিতা, মুজিববর্ষ উপলক্ষে সাধারণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবায় উপস্থিত অতিথিগণ ৭মার্চের তাৎপর্য তুলে ধরেন। বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin