রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চারঘাটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীর অস্ত্রের আঘাতে আরেক মাদক ব্যবসায়ী খুন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৪৭১ বার দেখা হয়েছে

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে পুর্ব বিরোধের জের ধরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে সাহাবাজ আলী নামের আরেক মাদক ব্যবসায়ী খুন হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের তাতারপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহাবাজ আলী ওই এলাকার আব্দুল জাব্বার আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গত ২০-২২ দিন পুর্বে তাতারপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী কামাল হোসেন ও তার সহদ্বর কাফেল কে মাদকসহ আটক করে র‌্যাব-পুলিশের যৌথ দল।

পরে তাদের আদালদের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আটক মাদক ব্যবসায়ী কামাল হোসেন আদালতের মাধ্যমে সোমবার জামিনে মুক্ত হয়ে এলাকায় আসে। এরপর কামালসহ তার ভাইকে ধরিয়ে দেয়ার সন্দেহে নিহত মাদক ব্যবসায়ী সাহাবাজকে মোবাইল ফোনে হুমকি ধামকি দেয়। এক পযার্য়ে কথা কাটাকাটির জের ধরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিহত সাহাবাজ নিজ গ্রামের মন্ডলপাড়া এলাকার আক্কাসের মোড়ে বসে গল্প করার সময় অতর্কিত ভাবে পেছন দিক থেকে একই এলাকার মনোয়ার হোসেনের ছেলে কামাল হোসেন ৭-৮ জন দলবল নিয়ে সাহাবাজকে এলোপাতারী ভাবে ধারালো রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

স্থানীয়রা আহত অবস্থায় সাহাবাজকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যু বরন করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছেন। বর্তমানে ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin