রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৫৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক আব্দুস সামাদ (৪৫) ঘটনা স্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে।

নিহত ভ্যান চালক পুঠিয়া সদর ইউনিয়নের গোবিন্দনগর এলাকার আবেদ আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৭টার দিকে পুঠিয়া সদর বাসস্ট্যান্ড এলাকার এ দুর্ঘটনা ঘটে।

পবা হাইওয়ে থানা (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যান চালক ঝলমলিয়া হাট থেকে কলা বোঝাই করে নিজ বাড়িতে আসছিলেন। পথে পুঠিয়া

বাসস্ট্যান্ডের নিকট মহাসড়ক থেকে তাহেরপুর রোডের দিকে যাওয়ার মুহুর্তে রাজশাহী থেকে নাটোরগামী একটি মাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন ট্রাকটি ধাওয়া করে আটক করতে সক্ষম হোন। তবে চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছেন।আইনী প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে দেয়া হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin