রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নিত্যপন্যের উর্ধ্বগতির প্রতিবাদে জেলা বিএনপি’র স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপি লাগামহীনভাবে নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপি’র নেতৃবৃন্দ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক অন্য কাজে ব্যস্ত থাকায় তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহন করেন সহকারী কমিশনার ইসতিয়াক আহম্মেদ। স্মারকলিপি গ্রহন করার পরে তিনি বলেন, জেলা প্রশাসক অত্যন্ত ব্যস্ত রয়েছেন। এ কারনে তিনি এটা গ্রহন করলেন। স্মারকলিপিটি যথাস্থানে পৌঁছে দেবেন বলে জানান তিনি।

স্মারকলিপি প্রদানের পূর্বে মৌন মিছিল করে নেতৃবৃন্দ জেলা প্রশাসনক কার্যালয়ে যান এবং স্মারকলিপি প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, সৈয়দ মোহাম্মদ মহসিন, ডিএম জিয়াউর রহমান জিয়া, আলী হোসেন, মকবুল হোসেন, রায়হানুল আলম রায়হান, অধ্যাপক সিরাজুল ইসলাম, তোফায়েল হোসেন রাজু, আমিনুল হক মিন্টু ও জাকিরুল ইসলাম বিকুল।

আরো উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক আল-আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, জেলা যুবদলেলর সাবেক সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন মুকুল, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাংগঠনিক সম্পাদক রত্না বেগম, জেলা তাঁতী দলের আহবায়ক কুতুব উদ্দিন বাদশা, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, যুগ্ম আহবায়ক মাজারুল ইসলাম।

এছাড়াও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনকসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin