রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় পল্লী খাঁটি সরিষার তেলের বাজারজাত করণ’র উদ্বোধন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৬১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার নওহাটায় বারনই এগ্রো ইন্ডাস্ট্রিজের তেল মিলে প্রস্তুতকৃত পল্লী খাঁটি সরিষার তেল বাজারজাত করণের উদ্বোধন করা হয়েছে। ভেজালের ভিড়ে খাঁটি তেল ভোক্তাদের হতে তুলে দিতেই এই আয়োজন। শুক্রবার বিকেলে ৫ টায় বারনই এগ্রো ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে নওহাটায় অবস্থিত তেল মিল থেকে প্রস্তুতকৃত পল্লী খাঁটি সরিষার তেল বাজারজাত করার জন্য এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।
অত্র ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদ সদস্য আয়েন উদ্দিন।

অনুষ্ঠানে মিজানুর রহমান মিজান বলেন, ভেজালমুক্ত শতভাগ খাঁটি পন্য পল্লী খাঁটি সরিষার তেল মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। তেলের মান ধরে রাখতে না পারলে প্রতিষ্ঠান বন্ধ করা হবে-তবুও ভেজাল তেল ভোক্তাদের দেয়া হবে না। এই প্রতিষ্ঠানের পন্য বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে।

প্রধান অতিথি আয়েন উদ্দিন বলেন, ভেজালমুক্ত খাদ্য ও পন্য প্রস্তুত করতে হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে। আজকের দিনে বড় বড় পন্যের মিল কারখানা একদিন এমনভাবেই প্রকাশ হয়েছিল। ত্যাগ, পরিশ্রম ও নিষ্ঠা থাকলে দেখা যাবে একদিন এই প্রতিষ্ঠানও এলাকা তথা দেশের মুখ উজ্জল করছে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহীদ, মহব্বতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, মোহনপুর উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি রুস্তোম আলী, যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক বিজয়, নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাননান, আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান বেলাল, আমজাদ হোসেন, পবা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম রাজু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউজ্জামান বাবলুসহ আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin