রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চারঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • প্রকাশ সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৫৭৮ বার দেখা হয়েছে

চারঘাট প্রতিনিধি: সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় রাজশাহীর চারঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সূযোর্দয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে এই কর্মসূচীর সূচনা হয়। দিবসটি উপলক্ষ্যে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পৌরসভা ,চারঘাট মডেল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকমীরা পুস্পস্তবক অপর্ণ করেন।

পরে সকাল সাড়ে ৭টায় পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শেষ করে। চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ উদ্বোধন করেন। কুচকাওয়াজে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, উপজেলা সহকারী কমিশনার ভুমি নিয়তি রানী কৈরী, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শামসুল হক, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগ সদস্য সাইফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষার ও সাধারণ সম্পাদক রাহেনুল হক রানা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও নেতাকর্মী। বিকেলে প্রীতি ফুটবল ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বলে জানান চেয়ারম্যান ফকরুল ইসলাম।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin