বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে কোর্ট মহাবিদ্যালয়ে নবীন ববরণ ও ওরিন্টেশন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৫৭২ বার দেখা হয়েছে

পবা প্রতিনিধি: রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার “নবীন বরণ ও ওরিয়েন্টেশন-২০২২” পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মনোয়ার হোসেন। রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ.কে. এম কামরুজ্জামান এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ফ্যানেলল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি ও হিতৈষী তানজির হোসেন দুলাল।

অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । সেইসাথে উপস্থিত অতিথীদের ফুল দিয়ে বরণ করা হয়। বরণ শেষে স্বাগত বক্তব্যে সভাপতি উপস্থিত সকলকে শুভেচ্ছা জাতিয়ে নবীনদের উদ্দেশ্যে বলেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। মানুষের মত মানুষ হয়ে বাবা-মা তথা পরিবারের মুখ উজ্জলসহ আগামীর দেশ গড়ার কারিগর হিসেবে নিজেকে তৈরী করতে হবে। আর এই কাজ করতে পড়ালেখা কোন বিকল্প নাই বলে জানান তিনি। বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin