রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

  • প্রকাশ সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৫৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:”সবাই মিলে খেলা করি মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর পবায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি শেখ এহসান উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন, পবা উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সোহাগ রহমান, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার আব্দুল মান্নান মিজি, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর জামিল আখতার ও উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন ইউনিয়নের নাগরিক ও শিক্ষক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা বলেন, শিশু ও কিশোরদের মেধা বিকাশে খেলা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে যারা মোবাইল ইন্টারনেটে ও মাদকে আসক্ত তাদেরকে ফুটবল, ক্রিকেট, টেনিস, শারীরিক কসরত ও আত্মরক্ষার কৌশলে মার্শাল আর্ট (কারাত) সহ বিভিন্ন খেলার মাধ্যমে মাঠে ফিরিয়ে আনতে হবে। শিশুদেরকে খেলার মাধ্যমে মাঠে ফিরিয়ে আনলে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকবে। ভাল খেলার মাধ্যমে উপজেলার অনেকে জাতীয় পর্যায়ের খেলাতে সুযোগ পায়। একসময় খেলায় মনোযোগী হবে এবং বিভিন্ন খেলায় অংশগ্রহণের মাধ্যমে সুনাম অর্জন করবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin