শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহীর তানোরে প্রকাশ শিং হত্যা মামলায় ৪জনের মৃত্যুদন্ড আদেশ

  • প্রকাশ সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৫৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে পরকীয়ার জেরে প্রকাশ সিং হত্যা মামলায় একই পরিবারের ৩জনসহ মোট ৪জনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। রোববার সকালে দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক অনুপ কুমার এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, নওগাঁ নিয়ামতপুরের জিন্নাত আলী মন্ডলের ছেলে বাদল মন্ডল, তানোরের মৃত জলধর শিং এর ছেলে বিমল শিং, বিমল শিং এর স্ত্র্রী অঞ্জলী রানী ও বিমোল শিং এর ছেলে সুবোধ শিং। সেইসাথে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়। দি পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারার অপরাধের দায়ে দোষি সাব্যস্ত হওয়ায় বিচারক এই রায় দেন।

আদালত সুত্রে,২০২১ সালের ২৮ র্মাচ তানোরের চোরখৈর গ্রামের প্রকাশ শিং বিকেলে বাড়ী থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন মাঠে তার লাশ পাওয়া যায়। এঘটনায় তার পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশী তদন্তে উঠে আসে নিহত প্রকাশ তার চাচী অঞ্জলী রানী ও বাদল মন্ডলের পরকীয়া জেনে যান।এতে ক্ষুদ্ধ হয়ে চাচী অঞ্জলী, চাচা বিমল শিং, চাচাতো ভাই সুবোধ শিং ও কথিত প্রেমিক বাদল মিলে এ হত্যাকান্ড ঘটায়।

এই রায়ে আসামী পক্ষেল আইনজীবী ছিলেন এডভোকেট বেনজীর আহম্মেদ। আসামী পক্ষের লোকজন এই রায়ে খুশি নন। তারা উচ্চ আদালতে এই বিরুদ্ধে আপিল করবেন বলে জানান বেনজীর। এদিকে সরকার পক্ষেল আইনজীবী ছিলেন পিপি এন্তাজুল হক বাবু। তিনি বলেন, বাদী পক্ষের লোকজন এই রায়ে খুশি। তারা এই দ্রুত এই রায় কার্যকর দেখতে চান বলে জানান এডভোকেট বাবু।

পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিলে স্বাক্ষ্য গ্রহন, তথ্য উপাত্ত, যুক্তি র্তক উপস্থাপন শেষে আদালত রোববার এই রায় দেন। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin