রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চারঘাটে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৬০৩ বার দেখা হয়েছে

চারঘাট প্রতিনিধি: পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪২৯ কে বররণ করে নিতে রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন ও পদ্মা বড়াল থিয়েটার আয়োজনে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে চারঘাট বাজার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা সামিরা, পৌর মেয়র একরামুলহক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতার্ ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার ,উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আতিকুল হক রতন, ডেপুটি জেনারেল ম্যানেজার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ শ্রী রঞ্জন কুমার সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহমেদসহ পদ্মা বড়াল থিয়েটার সভাপতি আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক আব্দুল করিম এবং সরকারী কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও ছাত্র-ছাত্রী আনসার ভিডিপি সদস্যবৃন্দ ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে চারঘাটে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী চারঘাটের শত বছরের কালোপীরের বৈশাখী মেলা চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতি সপ্তাহ বৃহস্পতিবার এই মেলা অনুষ্ঠিত হবে জানান ব্যবস্থাপনা কমিটির রায়হেনুল হক রানা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin