নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের পিতা হাসিবুল হক শুক্রবার সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি।
রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, আহবায়ক ওয়ালিউল হক রান, আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, জয়নাল আবেদীন শিবলী ও দপ্তর নজরুল ইসলাম জুয়েলসহ মহানগর আহবায়ক কমিটির সকল সদস্য মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।