নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ এপ্রিল শুক্রবার রাজশাহী জেলা বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া ও ইফতার মাহফিলকে সফল করতে ইতোমধ্যে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ দিনরাত কাজ করে চলেছেন। রোববার সকালে নেতৃবৃন্দ রাজশাহীর তেরখাদিয়ায় অবস্থিত ভিক্টোরিয়া করভেনশন হল পরিদর্শন করেন। এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ।
আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, বিএনপি নেতা জালাল উদ্দিন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক আল-আমিন সরকার টিটু, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন ও জেলা মহিলা দলের সাবেক সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালীসহ অন্যান্য নেতৃবৃন্দ।