রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দূর্গাপুরে নগদ’র কর্মীকে ছুরিকাঘাত করে ৫ লাখ টাকা ছিনতাই’র এখনো কোন কুলকিনারা হয়নি

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৬৪৫ বার দেখা হয়েছে
Shadow of the hand holding a big sharp knife. Murderer, killer or robber with a knife. Criminal. Crime. Horror scene.

নিজস্ব প্রতিবেদক: গত রোববার (২৪ এপ্রিল) দূর্গাপুর উপজেলায় দিনদুপুরে নগদের ডিস্ট্রিবিশন সেলস অফিসার জাহিদ হাসানকে ছুরিকাঘাত করে ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও হেলমেট পরিহিত ছিনতাইকারীরা তার নিকট থেকে দুইটি মোবাইল ফোন নিয়ে গেছে। রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার জয়নগর-বাগলপাড়া ফাঁকা সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাহিদ হাসান থানার পুলিশ এ ঘটনার তদন্ত ও টাকা উদ্ধারে চেষ্টা চালানোর কথা বললে তিনদিন পার হলেও এই মামলা কোন কুল কিনারা করতে পারেনি দূর্গাপুর থানা পুলিশ।

নগদের ডিস্ট্রিবিশন সেলস অফিসার জাহিদ হাসান বলেন, তিনি রোববার সকালে রাজশাহী থেকে দুর্গাপুর উপজেলায় আসেন। নগদের বিভিন্ন দোকানে টাকা বিতরণ ও উত্তোলণ করেন। দুপুর দেড়টার দিকে তিনি উপজেলার দাউকান্দি যাওয়ার পথে জয়নগর-বাগলপাড়া ফাঁকা সড়কে তিন জন লোক তাঁর গাড়ির গতিরোধ করে প্রথমে ছুরিকাঘাত করে। এসময় টেনে হিঁছড়ে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ছিল ৫লাখ ১৬ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন। তিনজনের মধ্যে দুইজন হেলমেট পরিহিত ও এক জন মুখে রুমাল বেধে ছিলো বলে জানান তিনি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। আসামী আটকের চেষ্টা চলছে। তবে এখনো এই ঘটনায় কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে দ্রুত সময়ের আসামীদের সনাক্ত করে গ্রেফতার করা বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin