রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ঈদের আগেই স্বপ্নের ঘরে ১১৪৯ পরিবার

  • প্রকাশ সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৫৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ঈদের আগেই ঘর পেল ১ হাজার ১৪৯ পরিবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে সারাদেশে জমিসহ ঘর পেয়েছে ৩২ হাজার ৯০৪টি পরিবার।

এর মধ্যে রাজশাহীর এই পরিবারগুলোও রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত জমিসহ গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধান অতিথি থেকে মঙ্গলবার পবা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ উপজেলার উপকারভোগী ভূমিহীন ও গৃহহীনদের হাতে জমির দলিলসহ গৃহের প্রতীকী চাবি তুলে দেন। পবা উপজেলায় ১৪০টি পরিবারকে এ পর্যায়ে গৃহ-দান করা হয়।

২ শতাংশ খাস জমির বন্দোবস্ত করে উপকারভোগীদেরকে এসব গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। এসব গৃহের প্রতিটিতে রয়েছে দুটি বেড রুম, একটি কিচেন রুম, একটি ইউটিলিটি রুম ও একটি টয়লেট। সেমিপাকা প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা।

উপজেলা পরিষদ মিলনায়তনে পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, জেলা মহিলা লীগের সভাপতি মর্জিনা পারভীন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, নওহাটা পৌর প্যানেল মেয়র আজিজুল হক।

বিআরডিবি কর্মকর্তা মোসা. শামসুন্নাহার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বিপুল কুমার মালাকার। বাড়ীপ্রাপ্তদের মধ্যে থেকে অনুভূতিপ্রবন বক্তব্য রাখেন রাশেল ও পারভীন সুলতানা।

উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আকতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, দামকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার আব্দুল মান্নান মিজিসহ প্রমুখ।

এসময় উপকাভোগীদের মধ্যে অনুভুতি ব্যক্ত করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin