রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

  • প্রকাশ সময় রবিবার, ১ মে, ২০২২
  • ৭১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : “শ্রমিক-মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা’ মহান মে দিবসের এই প্রতিপাদ্যের আলোকে শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা মে দিবসের অঙ্গিকার। রাজশাহীতে শ্রমিকদের নায্য মজুরি প্রদানের দাবির মধ্য দিয়ে মহান মে দিবসের কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (০১মে) দিবসটি উপলক্ষে সকাল থেকেই মহানগরীতে বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা,পথসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বেলা ১১টার দিকে মহানগরীর আওয়ামী লীগ কার্যালয়ে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করে। এদিকে, মে দিবস উপলক্ষে রাজশাহীর সব স্থানীয় সংবাদপত্র, অফিস-আদালতে ছুটি রয়েছে।

দিবসটি পালনের জন্য রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগ, মহানগর জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ, মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতি, বাংলাদেশ ডাক বিভাগ উত্তর অঞ্চল, দর্জি শ্রমিক ইউনিয়ন, রাজশাহী জেলা হোটেল ও রেষ্টুরেন্ট, শ্রমিকলীগ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) সহ অন্যান্য শ্রমিক সংগঠন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin