রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মোহনপুর উপজেলা বিএনপি’র দোয়া মাহফিল ও আলোচনা সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৬৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে মোহনপুর বাজারে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এঁর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মাহনগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

মোহনপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুব-অর-রশিদ এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেণ সাবেক উপজেলা চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামিমুল ইসলাম মুন। মোহনপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব বাচ্চু রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অত্র উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই সরকার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে (বীর উত্তম) কে রাজাকার বলছে। সেইসাথে শেখ মুুজিবুর রহমানের খুনি বলে চালানোর চেষ্টা করছে। এই ফ্যাসিস্ট ও বিনা ভোটের সরকারের প্রধানের সে আসা কোনদিনও পূরন হবেনা। কারন জনগণ জানেন কে রাজাকার, কে খূনি এবং দেশপ্রেমিক।


তিনি আরো বলেন, দেশে যখন যুদ্ধ শুরু হয় তখন বর্তমান প্রধানমন্ত্রী ও তাঁর আশে পাশের নেতারা কোথায় ছিলেন বাংলাদেশের জনগণ সেটাও জানেন। অতএব এবারে কোন তালবাহানা চলবে না। নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন আর বাংলাদেশে হতে দেয়া হবেনা। আগামী সংসদ নির্বাচন নিয়ে সরকারের নীলনক্সা কোনভাবেই বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মানবেনা। তীব্র ঝড়ের ন্যায় আন্দোলন গড়ে তুলে এই বাকশালী সরকারকে বিতারিত করে একটি গণতান্ত্রিক সরকার তারা প্রতিষ্ঠা করবেন বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin