রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর দূর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে নিরাপরাধ ব্যক্তিকে জেল খাটানোর অভিযোগ

  • প্রকাশ সময় সোমবার, ৬ জুন, ২০২২
  • ৮০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দূর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে মাহাবুর মৃধা ও ময়েন মৃধাকে জেল খাটানোর অভিযোগ উঠেছে। রাজশাহী দুর্গাপুর উপজেলার নান্দীগ্রামে তিন ফসলি জমি কেটে পুকুর খননের মিথ্যা অভিযোগ দিয়ে তাদের দুইজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের জেল খাটানোর অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের মূল হোতা একই এলাকার আব্দুল গফুর মৃধার দুই ছেলে আনিসুর রহমান সোহেল ও মিজানুর রহমানের বিরুদ্ধে।

অভিযোগ বিষয়ে নান্দীগ্রাম দারুস সালাম আলিম মাদ্রাসার শিক্ষক মোশাররফ হোসের বলেন, আমরা নিজেদের ৫ বিঘা জমিতে কয়েক ভাই মিলে নিজেদের কুয়া আকৃতির জায়গায় পুকুর সংস্কারের কাজ করাচ্ছিলাম। এটা দেখে প্রতিবেশী আব্দুল গফুর মৃধা ও তার দুই ছেলেরা ষড়যন্ত্র করে তিন ফসলি জমিতে পুকুর কাটছে বলে মিথ্যা অভিযোগ দিয়ে আমার দুই ভাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের জেল খাটাচ্ছে।
অভিযোগকারী আরও বলেন, এই গফুর মৃধা জাল দলিলের মাধ্যমে মানুষকে বিভিন্ন সময় হয়রানি করে যা এলাবাসীর কথাতেই প্রমাণিত। গুরুতর অভিযোগ আছে গফুর মৃধার ছেলে আনিসুর রহমান সোহেলের বিরুদ্ধে। এলাকাবাসীর ভাষ্যমতে সোহেল একজন ধর্ম ব্যবসায়ী। তিনি বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি, মসজিদে খুতবা দেওয়ার সময়ও ধর্মনিরপেক্ষ উস্কানিমূলক বক্তব্য দিয়ে এলাকার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। অপর ছেলে মিজানুরে বিরুদ্ধে জঙ্গিবাদ ও জামাতী ইসলামের সাথে সংশ্লিষ্ট আছে যা তাদের কার্যকলাপে প্রমাণিত বলে জানান তারা।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের ফোনে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin