বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

গলায় খাবার আটকে ওসির মেয়ের মৃত্যু

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৪৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফার মেয়ের গলায় খাবার আটকে মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুন) সকাল ৯টার দিকে নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা এলাকায় এ ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির নাম মালিহা মাহজাবিন মৌলি (১৪)। গোলাম মোস্তফার বড় মেয়ে ছিল।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও নগর মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, মোস্তফার দুই মেয়ের মধ্যে মৌলি বড়।

ছোটবেলা থেকেই মৌলি মানসিক প্রতিবন্ধী ছিল। তার মৃগী রোগও ছিল বলে তার পরিবার জানায়।

তিনি আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে সকালে মৌলির মরদেহ বাগমারা উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যান। বাদ আসর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin