নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দামকুড়া ইউনিয়ন শাখার আয়োজনে বৃহস্পতিবার কর্মী সভা অনুষ্ঠিত হয়। পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হরিয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন আক্তারুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামকুড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব নওশাদ আলী। ফরম বিতরণ উদ্ধোধন করেন জেলা যুবদলের আহ্বায়ক সুলতান আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান লিটন।
উপস্থিত ছিলেন যুবদল সদস্য সোহেল রানা, আক্তারুজ্জামান, আহসান হাবীব বাবু ও রমজানুর রহমান সজন, পবা ছাত্রদল নেতা হাসান ও সুমন, দামকুড়া ছাত্রদলের সভাপতি শাহ নেওয়াজ, সাধারণ সম্পাদক তরিকুল ও দামকুড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুইটসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।