রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মহানবী (সা:)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাজশাহী কোর্ট কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৬৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মুসলিম জাহানের মুক্তির দুত, মুসলিমদের প্রাণের নবী ও রসুল মহানবী হযরত মোহাম্মদ (সা:) ও মা আয়েশাকে নিয়ে অবমাননাকর কটুক্তি করার প্রতিবাদে রাজশাহী কোর্ট কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বৃহস্পতিবার ভারতের বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল মহানবী (সা:) ও মা আয়েশা সিদ্দিকা (রা:) কে নিয়ে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন তারা।

রাজশাহী কোর্ট কলেজ সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এবং অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিপ্লব রনি, এইচ.এস.সি প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া ও সাইদুর রহমানের নেতৃত্বে শত শত শিক্ষার্থী কোর্ট কলেজ হতে মিছিল বের করে নগরীর কোর্ট বাজার ও কোর্ট অক্টোর মোড় দিয়ে ঘুরে পুণরায় কোর্ট কলেজে যেয়ে মিছিল শেষ করেন। এসময়ে তারা ভারতের প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে এবং যারা এই ধরনের মন্তব্য করেছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। সেইসাথে তারা ভারতীয় পন্য বর্জন এবং দোষি ঐ দুই ব্যক্তিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin