রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সিলেট ও সুনামগঞ্জে ৫ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী পাঠালেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৬৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ৫ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রাসিক মেয়রের নির্দেশে বুধবার সন্ধ্যায় নগর ভবন থেকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ২টি ট্রাক খাদ্য সামগ্রী নিয়ে সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম মুড়ি, ১ প্যাকেট বিস্কুট, এক বক্স (২০ প্যাকেট) খাবার স্যালাইন, ২৫০ গ্রাম খাগরাই, নাপা ওষুধ, মোমবাতি ও দিয়াশলাই ইত্যাদি।

এ বিষয়ে মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট ও সুনামগঞ্জ ও বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে। সিলেট ও সুনামগঞ্জের এই প্রাকৃতিক দুযোর্গকালীন মুহুূর্তে সমাজের বিত্তবান মানুষদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, দেশের মানুষের যেকোন সংকটে সব সময় পাশে থাকে গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালীন সংকটে আমরা মানুষের পাশে ছিলাম, এভাবেই আগামীতেও দেশের যেকোন সংকট ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকবো।

নগর ভবন থেকে ট্রাক রওনা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ ও দুযোর্গ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, সচিব মশিউর রহমান, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পাঠানো খাদ্য সামগ্রী বিতরণের জন্য ইতোমধ্যে সিলেট ও সুনামগঞ্জে গেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ। তারা হলেন রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin