রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নওগাঁর বালুভরা আর.বি স্কুল এন্ড কলেজের ৩৭ শিক্ষার্থীকে ‘শশীভূষণ চক্রবর্ত্তী মেধা শিক্ষাবৃত্তি-২০২১’ প্রদান করলেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৬৮৩ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা রাজেন্দ্র-ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে ‘শশীভূষণ চক্রবর্ত্তী মেধা শিক্ষাবৃত্তি-২০২১’ প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে পিএসপি‘তে ২১জন, জেএসসি‘তে ৬ জন, এসএসসি‘তে ৭ ও এইচএসসি‘তে ৩ জন মোট ৩৭ শিক্ষার্থীকে মেধা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এরআগে অনুষ্ঠানের শুরুতে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ১৯১৪ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়েছিলেন শশীভূষণ চক্রবর্ত্তী। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়ন হয়েছে, নতুন নতুন ভবন নির্মিত হয়েছে, শিক্ষার মান উন্নয়ন হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটিকে আরো সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। মেয়র আরো বলেন, শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উৎসাহ দিতে শশীভূষণ চক্রবর্ত্তীর নামে মেধা শিক্ষাবৃত্তি প্রদানের মহতি উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন)। বালুভরা রাজেন্দ্র-ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি সুকমল কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতি, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খাঁন, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন বালুভরা রাজেন্দ্র-ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোত্তালেব হোসেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin