রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত সড়ক, প্রাইমারী ড্রেন ও কালভার্ট নির্মাণ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত ফুটপাতসহ কার্পেটিং সড়ক প্রাইমারী ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজ চলমান রয়েছে। রোববার দুপুরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান দেখেন এবং অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখভর নেন সিটি মেয়র।

উল্লেখ্য, গত ১৫ মার্চ চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত ফুটপাতসহ কার্পেটিং সড়ক প্রাইমারী ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এই কাজে ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৫৬লাখ ৮৭ হাজার ৫২২টাকা। প্রকল্পের আওতায় ১২.৬মিটার প্রশস্ত দেড় কিলোমিটার সড়ক, ১.৫ মিটার প্রশস্ত ফুটপাত, ৪.৫ মিটার প্রশস্ত প্রাইমারী ড্রেন, দশমিক ৮০০ মিটার টারশিয়ারী ড্রেন, সাইডপোস্ট প্রাইমারী ড্রেন ও ৫টি কালভার্ট নির্মাণ করা হবে। প্রকল্পের কাজ শেষ হলে উক্ত এলাকা যোগাযোগ ব্যবস্থা ও আর্থসমাজিক অবস্থার উন্নীত ঘটবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin