বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

কাঁকনহাট পৌর আওয়ামী লীগ’র ঈদ পূণর্মিলনী

  • প্রকাশ সময় বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৫৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দলীয় নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ মনোভাব জাগ্রত, পরিচিতি এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ নিয়ে কাঁকনহাটে বুধবার ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। রাজশাহী গোদাগাড়ীর কাঁকনহাট পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এই ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। কাঁকনহাট পৌর অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌরসভার তিনবারের সফল সাবেক মেয়র, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ মাস্টার।

কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম মহসিন খান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারওয়ার মুর্শেদ রুবেল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাস্টার, পৌর কৃষক লীগ সভাপতি ও কাউন্সিলর কল্লোল হোসেন।

আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আজাহার আলী, মিজানুর রহমান মিজান, আনারুল ও আরশেদ আলী, কাঁকনহাট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাইনুল ইসলাম ময়না, পৌর মহিলা লীগের আহ্বায়ক মর্জিনা বেগম, যুগ্ম আহ্বায়ক শামীমা পারভীন, ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক শালিক আহম্মেদসহ অত্র পৌরসভা ও সকল ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত ও পৌরসভাবাসীকে সভাপতি তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, আগামীতে ঝড়ঝাপটা যাই আসুক দলের প্রতি অটুট থাকতে হবে। এছাড়াও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার লক্ষে সকল কমিটি সচল রাখতে হবে এবং নিয়মিত সভা করে পরিকল্পনা গ্রহন করতে হবে। তিনি আরো বলেন, আগামী বছর শুরু হবে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নৌকার কর্ণধারকে বিজয়ী করতে কাজ করতে হবে এবং সাংগঠনিত তৎপরতা বৃদ্ধিসহ সরকারের সফলতা ব্যাপকভাবে প্রচার করার পরামর্শ দেন তিনি।

তিনি আরো বলেন, দীর্ঘ সময় ধরে বর্তমান ক্ষমতায় থাকায় সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এত উন্নয়ন করতে পারছেন। জাতীর জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন। আগামীতে দেশের এই উন্নয়নের ধারা এবং ২০৪০ সালের মধ্যে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগ সরকারকে বার বার ক্ষমতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে সজাগ থেকে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin